• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মন্ত্রীদের ওপর হামলার আশঙ্কা

মন্ত্রীসভাসিসি ডেস্ক: হামলার আশঙ্কা প্রকাশ করে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান। একাধিক মন্ত্রী এই বার্তা পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ কমিশনারও এই বার্তা দেওয়ার কথা জানিয়েছেন।

পুলিশ জানায়, মন্ত্রীদের ওপর জঙ্গি হামলার আশঙ্কা থাকায় তাদের এই বার্তার মাধ্যমে সতর্ক করা হয়েছে।

ডিএমপি কমিশনারের পাঠানো ওই বার্তায় সালাম জানিয়ে বলা হয়, ‘গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী জঙ্গিরা যে কোনও সময় মন্ত্রিসভার যে কোনও সদস্যের ওপর হামলা চালাতে পারে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

বার্তায় মন্ত্রীদের সতর্ক থাকা, গানম্যান ও নিরাপত্তা দলকে ব্রিফ করার অনুরোধ জানানো হয়।

ডিএমপি কমিশনারের ক্ষুদে বার্তা

Pran-RFL ad on bangla Tribune

‘Sir,

ASSALAMUALAIKUM, Source received Intel that Militant group may carry out attack on any cabinet minister any time.

We have given proper instructions to all concern. Please take care and brief your gun man / protection party. Regards’

এর আগে গত ১১ জুলাই মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যদের নিজে সতর্ক থাকা এবং অন্যকে সতর্ক করার পরামর্শ দেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকেও প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

তবে একজন মন্ত্রী পুলিশ কমিশনারের কাছ থেকে এই এসএমএস পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তো এসএমএসটি দিতে পারতেন!’

এর আগে মঙ্গোলিয়া যাওয়ার আগের দিন প্রধানমন্ত্রী আরও হামলার আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকতে বলেন। তিনি বলেন, ‘গুলশান ও শোলাকিয়ার হামলাই শেষ নয়। জনপ্রতিনিধি, মন্ত্রী, পুলিশ, র‍্যাব, বিজিবি, সশস্ত্র বাহিনী, সাংবাদিক, বিদেশি নাগরিকদের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ