• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগণ চাইলে মৃত্যুদণ্ড পুনর্বহাল : এরদোগান

এরদোগানআন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন, তুরস্কের জনগণ চাইলে এবং সংসদ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা অনুমোদন করলে তিনি দেশটিতে মৃত্যুদণ্ড পুনর্বহাল করবেন।

মঙ্গলবার সকালে ইস্তাম্বুলে নিজ বাসভবনের সামনে হাজারো সমর্থকের সামনে কথা বলেন এরদোগান। এ সময় তার সমর্থকরা তুরস্কে মৃত্যুদণ্ডের বিধান পুনর্বহালের দাবি জানায়।

এ সময় এরদোগান বলেন, ‘আজ আমেরিকায় কি মৃত্যুদণ্ড নেই? কিংবা রাশিয়ায়, চীনে? এবং বিশ্বের অন্যান্য দেশে? শুধু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কোনো মৃত্যুদণ্ড নেই।’

তিনি আরো বলেন, ‘তুরস্ক আইন দ্বারা পরিচালিত একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে জনগণ যা চায়, সেই দাবিকে আপনি উপেক্ষা করতে পারেন না।’

মৃত্যুদণ্ড পুনর্বহালের বিষয়ে আলোচনা করতে আগামীকাল বুধবার তুরস্কে সংসদ বসতে যাচ্ছে।

তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, তুরস্ক যদি মৃত্যুদণ্ড পুনর্বহাল করে তবে ইইউতে যোগ দেওয়ার তাদের দীর্ঘদিনের আলোচনা শেষ হয়ে যাবে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্যপ্রাপ্তির উদ্দেশ্যে ২০০৪ সালে মৃত্যুদণ্ড বিলুপ্ত করে তুরস্ক।

সেন্ট লরেন্স ইউনিভার্সিটির অধ্যাপক হাওয়ার্ড ইসেন্সট্যাট বলেছেন, ‘এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে আগ্রহী নন এরদোগান। তবে তিনি সত্যিই যদি তুরস্কে মুত্যৃদণ্ড পুনর্বহাল করেন, তবে সেই সিদ্ধান্তই তুরস্কের জন্য ইইউর দরজা বন্ধ করে দিতে যথেষ্ট হবে।’

উৎসঃ   আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ