• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুন্সীগঞ্জে নিখোঁজ কলেজছাত্রীর জঙ্গি সংশ্লিষ্টতা!

ইরাসিসি ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাশুরগাঁও গ্রামের নুরুন নাহার ইরা (১৮) নামের এক কলেজছাত্রী এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যদের ধারণা, ওই ছাত্রী কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে যেতে পারেন। ইরা শ্রীনগর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। গত ১৯ জুন নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, ইরার নিখোঁজের ঘটনায় ১০ জুলাই তাঁর মা শামীমা আক্তার শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। পুলিশ ওই ছাত্রীর বাড়িতে অভিযান চালিয়ে দুটি জিহাদি বই উদ্ধার করেছে বলে জানান শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুজ্জামান বাবু। তিনি বলেন, গত রোববার (১৭ জুলাই) পুলিশ কলেজছাত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে ‘বেহেশতে যাওয়ার পথ’ ও ‘মহিলাদের ওয়াজ’ নামে দুটি জিহাদি বই উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে করা জিডির সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ। এক পুলিশ কর্মকর্তাকে এ বিষয়ে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

ইরার মা শামীমা আক্তারের শঙ্কা, তাঁর সন্তান জঙ্গি সংগঠনে জড়িয়ে পড়েছে। তিনি জানান, নিখোঁজ হওয়ার পর একদিন মোবাইল ফোনে কথা হলে ইরা জানায়, সে পবিত্র জায়গায় আছে। খোঁজাখুঁজি করে লাভ নেই।

ইরার বাবা ইয়াকুব আলী জানান, শ্রীনগর উপজেলার সমষপুর স্কুল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ থেকে ২০১৫ সালে এসএসসি পাস করে ইরা। এরপর শ্রীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হয়। স্কুলে পড়ালেখার সময় সে নামাজি ছিল না, বোরকাও পরত না। কিন্তু নিখোঁজ হওয়ার কিছুদিন আগে থেকে হঠাৎ করেই বোরকা পরা শুরু করে ইরা। তার পর একদিন বাড়ি থেকে উধাও হয়ে যায়। কলেজে যাওয়ার কথা বলেই ওই দিন বাড়ি থেকে বের হয়েছিল ইরা। এর পর আর ফেরেনি।

সমষপুর স্কুল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রধান শিক্ষক আবদুর রহিম শিকদার জানান, হঠাৎ করেই ইরা নামাজি হয়ে ওঠে। বোরকা পরতে শুরু করে। নিখোঁজ হওয়ার কারণে ধারণা করা হচ্ছে, সে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েছে।

নিখোঁজ সন্তানকে ফিরে পেতে পুলিশসহ সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন ইরার মা ও বাবা।

উৎসঃ   এনটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ