• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে বিচারক-কর্মকর্তাদের হত্যার হুমকি

228764_1জয়পুরহাট: জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিমসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের হত্যা ও বিজিবি ব্যাটেলিয়ান দপ্তর, র‌্যাব ক্যাম্প, থানা ও আদালত ভবন, পুলিশ লাইন, সোনালী ও অগ্রনী ব্যাংক ও ডিবি অফিস বিভিন্ন সরকারি স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জেমএমবি পরিচয়ে ডাক যোগে চিঠি দেওয়া হয়েছে ।

গত ১৪ জুলাই ডাক যোগে এ হত্যার হুমকি দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

ওই চিঠিতে ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে জয়পুরহাট বিজিবি ব্যাটেলিয়ান দপ্তর, র‌্যাব ক্যাম্প, থানা, আদালত ভবন, পুলিশ লাইন, সোনালী ও অগ্রনী ব্যাংক, ডিবি অফিস এবং মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া হিন্দু পুরোহিত ও সেবায়েতসহ জেলার সকল উর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে হত্যা করা হবে বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা যাই হোক না কেন বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

ওসি আরো বলেন, এ ব্যাপারে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম জয়পুরহাট সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন, যার নং-৬৪৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ