• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মালয়েশিয়ায় ৬০ বাংলাদেশিসহ গ্রেফতার ১৫৪

malaysiaআন্তর্জাতিক ডেস্ক: কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের সান কমপ্লেক্স থেকে বাংলাদেশিসহ ১৫৪ জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। সোমবার দেশটির মাল্টি-এজেন্সি যৌথভাবে এ অভিযান চালায়।
গ্রেফতারকৃতদের মধ্যে ৬০ জন বাংলাদেশি, ২২ জন ইন্দোনেশিয়ান, ২৯ জন মিয়ানমারের পুরুষ এবং ৬ জন মহিলা, ১৯ জন নেপালি, ৬ জন পাকিস্তানি, ১ জন ভারতীয় এবং ২ জন নারীসহ ৪ জন ভিয়েতনামিজ নাগরিক।
এছাড়া অভিযানের সময় ৩২ বছর বয়সী ফিলিপিনি এক নারী পালাতে গিয়ে সান কমপ্লেক্সের ১৫তলা থেকে পড়ে গিয়ে ওখানেই মারা যান।
মালয়েশিয়ার পুলিশ প্রধান দাতুক আমার সিং ইশার বলেন, যখন মাল্টি-এজেন্সি অভিযান চালায় তখন মেয়েটি ১৫তলা থেকে পালাতে গিয়ে স্লিপ কেটে পড়ে গিয়ে নিহত যান।
ইমিগ্রেশন পুলিশসহ কুয়ালালামপুরের বিভিন্ন সরকারি সংস্থা থেকে ৫০০ কর্মী এই অভিযানে অংশ নেয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ প্রধান দাতুক আমার সিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ