• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জঙ্গিবাদ প্রতিরোধ জাতীয় ঐক্যের আহ্বানে ঝিনাইদহে মানবন্ধন

ঝিনাইদহঝিনাইদহ প্রতিনিধি: জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বানে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
ঘন্টাব্যাপী এই মানবন্ধনে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফ মাহমুদুল হাসান, সহ-সভাপতি আব্বাস উদ্দিন আহমেদ, বিকাশিত নারী নেটওয়ার্ক এর শেফালী খাতুনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা, দেশের এই চলমান পরিস্থিতি মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান জানান।

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলার হুদাবাকড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়জার মন্ডল (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফয়জার মন্ডল উপজেলার হুদাবাকড়ি গ্রামে মংলা মন্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার সাংবাদিককে জানান, বিকেলে মাঠে সেচের জন্য গভীর নলকূপের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ফয়জার মন্ডল।
এ অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপায় আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নব-নির্মিত উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লার সভাপতিত্বে বর্ধিত সভার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন।
সভায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আর রশিদ জোয়ার্দ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, রাজু আহম্মেদ, শফিকুল ইসলাম শিমুল, স্বেচ্ছাসেকলীগের সভাপতি জুয়েল পারভেজ কর্ণেল, সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক শাওন শিকদার।
এছাড়াও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান নওরজ, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুজ্জামান তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রাজু, জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খোকন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।
বর্ধিত সভায় নেতৃবৃন্দ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ও জঙ্গিবাদ বিরোধী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ