• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বদরগঞ্জে উপবৃত্তি প্রদানে ব্যাপক অনিয়মের অভিযোগ

অনিয়মআজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপবৃত্তি প্রদানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে উপবৃত্তি প্রদানকালে অভিভাবকদের হাতে শিক্ষক লাঞ্চিত ও হাতাহাতির ঘটনা ঘটলেও অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি উপজেলা শিক্ষা অফিস।
বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, চলতি মাসে ১৩জুলাই থেকে উপজেলার ১৬২টি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান হচ্ছে। এতে করে একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তি প্রদানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে উপজেলার ওসমানপুর মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহাবুর রহমান জানান, প্রধান শিক্ষিক ইশরাত জাহান গত ১৫জুলাই উপবৃত্তি প্রদানকালে ২০জন শিক্ষার্থীর প্রাপ্য অর্থ হরিলুট করেছেন। এছাড়াও ৭জন ভুয়া শিক্ষার্থীর টাকা উত্তোলন করতে না পেরে ব্যাংক কর্তৃপক্ষ টাকা ফেরত নিয়ে গেছে। এঘটনায় তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবগত করার পরেও শিক্ষা অফিস প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
মধুপুর কাজীরহাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক আফজাল হোসেন জানান, গত ১৮জুলাই উপবৃত্তিপ্রদানকালে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের কাছ থেকে একশত করে টাকা কেটে নিয়েছেন। প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। একই এলাকার
দাড়ারহাট বুড়া দরগা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক দুলালী বেগম ও মোকছেদুল ইসলাম জানান, প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম একজন প্যারা শিক্ষকের বেতনের কথা বলে ও ছবি তোলার কথা বলে আমাদের কাছ থেকে দুইশত করে টাকা কেটে নিয়েছেন। আমরা এর প্রতিবাদ করায় তিনি আমাদেরকে হুমকী দিয়েছেন।
উপজেলার কুতুবপুর খিয়ারপাড়া (মোল্লাপাড়া) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক আব্দুল জলিল, খইরুল আলম ও লাইলী বেগম জানান, ১৯জুলাই এই বিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় পর্যাপ্ত শিক্ষক থাকলেও প্রধান শিক্ষিকা তাসমিরা বেগম নিজের আরাম আয়েশের জন্য একজন প্যারা শিক্ষক রেখে তাকে বেতন দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে একশ করে টাকা কেটে নিয়েছেন। এছাড়াও প্যারা শিক্ষকের উপর নির্ভর করায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যত নষ্ট হচ্ছে। এসময় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসদাচরনের অভিযোগ করেন অভিভাবকরা।
উপজেলার কুতুবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক বাচ্ছু সিংহ ও আক্কাস আলী জানান, ১৯জুলাই প্রধান শিক্ষক সদরুল আলম উপবৃত্তি প্রদানকালে ৭০জন শিক্ষার্থীর টাকা হরিলুট করার অপরাধে এলাকাবাসী ও অভিভাবকরা তাকে লাঞ্চিত করে বিদ্যালয় কক্ষে ৪ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। পরে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান দুলু ঘটনাস্থলে এসে বিষয়টি মিমাংসার আশ্বাস দিলে জনগন প্রধান শিক্ষককে ছেড়ে দেয়। এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, উপবৃত্তি প্রদানকালে একাধিক অভিভাবক মৌখিকভাবে অভিযোগ করলেও লিখিত অভিযোগের অভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ