• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় অনুমোদনহীন লাইফ কেয়ার ক্লিনিক সিলগালা

20160721_140355খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার গ্রামীণ শহর পাকের হাটে অনুমোদনবিহীন লাইফ কেয়ার এ্যান্ড কনসালট্যান্ট সেন্টার নামে একটি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার( ২১ জুলাই) দুপুরে এ অভিযান চালানো হয় এবং মালিক সবুজ রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেবুর রহমান । ভ্রাম্যমাণ আদালতের খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেবুর রহমান সাংবাদিকদের জানান, ক্লিনিকটির সরকারী ভাবে কোনো অনুমোদন না থাকায় ক্লিনিকটির মালিককে জরিমানা করা হয় ও ক্লিনিকটি সিলগালা করা হয়।

খানসামায় বিশ জনসংখ্যা দিবস’২০১৬  পালিত

20160721_112850”কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় দিনাজপুর জেলার খানসামা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজনে এবং বেসরকারী সংস্থা ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার(২১জুলাই) সকালে একটি র‌্যালি খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খানসামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আব্দুলাহেল মাফি, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, খানসামা, হাফিজ উদ্দিন সরকার- নবনির্বাচিত চেয়ারম্যান, ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ,  সাজেদুর রহমান সাজু-নবনির্বাচিত চেয়ারম্যান, খামারপাড়া ইউনিয়ন পরিষদ,  মিজানুর রহমান প্রোজেক্ট কোঅর্ডিনেটর-ল্যাম্ব, মাহবুব আলম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার-গোয়ালডিহী, গোলাম মোস্তফা-প্রোজেক্ট সাপোর্ট কোঅর্ডিনেটর-ল্যাম্ব। সভায় দিবসটির প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বক্তারা বিভিন্ন বিশ্লেষণধর্মী বক্তব্য তুলে ধরেন।
এছাড়া নির্দিষ্ট কিছু বৈশিষ্টের আলোকে শ্রেষ্ঠ কর্মী, প্রতিষ্ঠান ও বেসরকারী সংস্থা নির্বাচন করা হয় এবং অতিথিদের মাধ্যমে তাদের মধ্যে সম্মামনা সনদ ও উপহার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ