বিনোদন ডেস্ক: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অপি করিম। তৃতীয়বারের মতো তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন বলে খবর রটেছে নাটক পাড়ায়। অপির একটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে, গেল ৭ জুলাই ঈদের দিন নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছেন অপি।
সেদিন দিবাগত রাতে এশার নামাজের পর ধানমন্ডির একটি মসজিদের অফিস কক্ষে কাজীর উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন নির্ঝরের বোন-দুলাভাইসহ আরো কয়েকজন কাছের মানুষ।
২০০৭ সালের ২৭ অক্টোবর অপি করিম প্রথম বিয়ে করেন জাপান প্রবাসী ড আসির আহমেদকে। সেই বিয়ে ভেঙ্গে যায় মাত্র এক বছরে মধ্যেই।
এরপর দ্বিতীয় বিয়ে বিয়ে করেন নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে । তার সঙ্গে বিয়ে হয় গত ২ সেপ্টেম্বর ২০১১ । সেই বিয়েতে ঢাকার শ্যামলীতে অপির বাবার বাসায় ঘরোয়াভাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা।
প্রথম বিয়ে ভাঙ্গার পর অনেক দিন নিরুদ্দেশ তিনি । বিয়ে ভাঙ্গার পর আবার আসেন বিনোদন জগতে। তারপর উজ্জ্বলের ছবিতে একের পর এক অভিনয়। অভিনয়ের সূত্র ধরে ঘনিষ্টতা। তারপর প্রেম এবং অবশেষে পরিণয়। কিন্তু বছর পার হতেই দুজনের মধ্যে এক দুর্ভেদ্য দুরত্বের দেয়াল গড়ে উঠে। এরপর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে স্বেচ্চায় সম্পর্কের অবসান।