• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেট কারাগারে ছাত্রলীগের হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া, বিস্ফোরণ

229281_1সিসি ডেস্ক: সিলেটে কেন্দ্রীয় কারাগারের ফটকে তুলকালাম কাণ্ড ঘটিয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুর গ্রুপের নেতাকর্মীরা। এসময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কারারক্ষী ও সাংবাদিকের উপর হামলা চালায়। এতে আহত হয়েছেন ৪ সাংবাদিকসহ বেশ কয়েকজন। ভাংচুর করা হয়েছে ২৫টি মোটরসাইকেল।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুর কারাগার থেকে মুক্তিলাভ নিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে এ কাণ্ড ঘটায়।

জানা যায়, বৃহস্পতিবার হিরন মাহমুদ নিপু হাইকোর্ট থেকে জামিন পান। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন জেনে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী তাকে স্বাগত জানাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত হন। তখন তারা তার মুক্তিলাভের আনন্দে নানা শ্লোগান দিতে থাকেন। কারারক্ষীরা তাদেরকে শ্লোগান না দিয়ে নীরব থাকতে বলেন। ছাত্রলীগ নেতারা কারারক্ষীদের কথা না শুনে শ্লোগান দিতে থাকে। এনিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কারাগারের সামনে থাকা অর্ধশতাধিক মোটর সাইকেল ভাংচুর করে ছাত্রলীগ নেতারা।

এ ব্যপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি রহমত উল্লাহ জানান, ছাত্রলীগ নেতা নিপুর মুক্তিলাভ নিয়ে কারাগারের সামনে ছাত্রলীগ ও কারারক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটি কারাগার কর্তৃপক্ষ আওতায় থাকায় তারাই এটি দেখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ