সিসি নিউজ: সৈয়দপুর-দিনাজপুর সড়কের শ্বাষকান্দর মোড় নামক স্থানে আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে শাজাহান আলী (৪০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
সে চিরিরবন্দর উপজেলার বড় হাসিমপুর গ্রামের মৃত সাহাবাজ আলীর পুত্র। স্থানীয় লোকজন মিনিবাসটিকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাজাহান আলী বাইসাইকেল যোগে সৈয়দপুর শহর থেকে নিজ বাড়ীতে ফিরছিল। ঘটনাস্থলে পৌছিলে রংপুরগামী একটি মিনিবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন গাড়ীটিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
দশমাইল হাইওয়ের অফিসার ইনচার্জ আব্দুল মালেক সিসি নিউজকে সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।