• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৯ ঘণ্টা পর নালায় পড়া শিশুর মরদেহ উদ্ধার

জুনায়েদঢাকা : রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজের পেছনে পয়োনিষ্কাশন নালায় পড়ার ১৯ ঘণ্টা পর শিশু জুনায়েদ হোসেন সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শিশুটিকে উদ্ধারে দ্বিতীয় দফায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাতে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে শিশুটিকে না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকর্মীরা জানান, বৃষ্টির কারণে নালায় স্রোত ছিল। ঘটনাস্থল থেকে খানিকটা দূরে ময়লা আবর্জনার একটি স্তূপ তৈরি হয়েছিল। সেই ময়লা পরিষ্কার করার পর সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির বাবা একজন দিনমজুর, মা পোশাক শ্রমিক। ওই এলাকার একটি বাসায় তারা ভাড়া থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি ওইখানে খেলা করছিল। বিকেল ৪টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাচ্চাটিকে কেউ ওই নালায় পড়ে যেতে না দেখায় আগে আশপাশে খোঁজ করেন। তারপরও না পেয়ে রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ