• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে অধ্যাপককে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

Hero Saidpurসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এক অধ্যাপককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে আলতাফ বাহিনী। প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ দেওয়ার পরও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করায় ওই অধ্যাপক সংবাদ সম্মেলন করেছেন।
গত ২১ জুলাই রাতে শহরের তুলশীরাম সড়কের নিজ বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জাতীয় ও আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পার্বতীপুর ডিগ্রী কলেজের অধ্যাপক ও সৈয়দপুর মোটর মালিক সমিতির সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম সরকার বলেন, চোরাকারবারী ব্যবসায়ী আলতাফ আমার জায়গায় সীমানা অতিক্রম করে তার বহুতল ভবন নির্মাণ। তাতেও আমি কিছু বলিনি। কিন্তু গত ১৩/৭/১৬ইং তারিখে আমার ফাঁকা জায়গায় আমি মিস্ত্রী দ্বারা প্রাচীর নির্মাণ করলে ঘটনার দিন সন্ধ্যায় আলতাফ তার বাহিনীর রাজু, সাঈদ, বাবু, সুমন, সবুজ, মিজানসহ অজ্ঞাত আরও কয়েকজন যুবককে নিয়ে আমার প্রাচীর ভেঙ্গে দেয়। এর প্রতিবাদ করলে তার বাহিনীর লোকজন আমাকে এলোপাতারিভাবে মারডাং শুরু করে। এক পর্যায়ে আলতাফ আমাকে হত্যার উদ্দেশ্যে কোদাল দিয়ে মাথায় কোপ মারলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে হাতে লাগে। এতে হাতের অনেকাংশ কেটে যায়, আমি জ্ঞান হারিয়ে ফেলি। এ সময় আমার স্ত্রী সালেহা আহমেদ সরকার আমাকে বাঁচাতে এলে তাকেও মারডাং করে। আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা হত্যা করার হুমকি দিয়ে চলে যায়। এতে করে আমি কোন রকম জীবনে রক্ষা পাই। আমি সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে গত ১৮ জুলাই অভিযুক্তদের নামে থানায় অভিযোগ দায়ের করি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও প্রশাসন অভিযোগটি রেকর্ড করেনি এবং আসামীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
অপরদিকে আসামীরা প্রকাশ্যে আমাকে এবং পরিবারকে হুমকি দিচ্ছে। তারা যে কোন সময় আমার বাড়িতে হামলা করতে পারে। তাদের হুমকিতে আমি আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
উল্লেখ্য যে, আলতাফ হোসেন এক সময় নুন আনতে পানতা ফুরাতো। আজ সে ভারতীয় সাইকেল চোরাকারবারী ব্যবসা করে সৈয়দপুরে কোটিপতি। সে সৈয়দপুর শহরের বিভিন্ন জায়গা দখল করে একাধিক বহুতল ভবন নির্মাণ করেছে। এছাড়া ভেজাল জমি ক্রয় করে প্রশাসনকে ম্যানেজ করে তার বাহিনী দ্বারা দখলে নেয়। আছে যেমন অবৈধভাবে রোজগারের টাকা, তেমনি আছে শক্তিশালী বাহিনী। তিনি অবাঙ্গালী হলেও তার ক্ষমতার দাপট অনেক শক্তিশালী। সংবাদ সম্মেলনে আলতাফ বাহিনীর কুকীর্তির কথা তুলে ধরেন এবং প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ