• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে কলেজ ছাত্রী ৪৬ দিন ধরে নিখোঁজ

Jui-jhenaidahঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের জিনিয়া আক্তার জুই (১৮) নামে এক কলেজ ছাত্রী ৪৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। যশোর মহিলা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী জুই বিদ্যাধরপুর গ্রামের আজিজুর রহমানের মেয়ে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় বৃহস্পতিবার একটি জিডি করা হয়েছে, যার জিডি নং ৮৯৭। জিডির পর ঝিনাইদহ সদর থানা পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে মেয়েটির সন্ধান চাওয়া হয়েছে।
জিডি সুত্রে জানা গেছে, গত জুন মাসের ৫ তারিখে জিনিয়া আক্তার জুই ঝিনাইদহে তার এক বান্ধবির বাসায় আসার কথা বলে বাড়ি ছাড়ে। এরপর ৪৪ দিন পার হলেও মেয়ের কোন সন্ধান না পেয়ে বৃহস্পতিবার মেয়ের বাবা আজিজুর রহমান ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেন।
মেয়ের মা আঙ্গুরা খাতুন সাংবাদিককে জানান, জিডি করে আসার পর বৃহস্পতিবার বিকালে মেয়ে জুই তার খালা কোটচাঁদপুরের জালালপুর গ্রামের লিপি খাতুনের সাথে কথা বলে। খালার কাছে জুই বলেছে আগামী ৩০ জুলাই তার কলেজে পরীক্ষা রয়েছে। পরীক্ষা শেষে বাড়ি আসবে। তবে তার কথায় অসংলগ্নতা রয়েছে বলে মেয়ের মা দাবী করেন। নিখোঁজ হওয়ার ৩/৪ দিন আগে সর্বশেষ জুই তার বাবার সাথে কলা বলেছিলো।
মেয়ের বাবা আজিজুর রহমান বলেন, জুই বিভিন্ন স্থানে স্বজনদের কাছে ফোন করে কখনো গেড়ামারা আবার কখনো গেন্ডারিয়ায় আছে বলে দাবী করছে। জুই তার খালার কাছে এমনও দাবী করেছে সে যেখানে আছে, ঢাকা থেকে ২০ টাকা ভাড়া লাগে। জুইয়ের মোবাইল ব্যবহার করে রফিক পরিচয়ে এক ছেলেও তাদের সাথে যোগাযোগ করছে বলে পরিবারটি দাবী করেন।
সুত্রমতে কথিত রফিক সেনা বাহিনীতে চাকরী করে এমন পরিচয় দিয়ে প্রায় জুইকে উত্যক্ত করতো। কথিত ওই রফিকের কাছেই মেয়েটি থাকতে পারে বলে পরিবারের সন্দেহ। এদিকে জিনিয়া আক্তার জুই ভালবাসার টানে ঘর ছেড়েছে নাকি কেও অপহরণ করেছে এ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। মেয়ে নিখোঁজ থাকার কারণে বাবা আজিজুর রহমান ও মা আঙ্গুরা খাতুন শোকে পাথর হয়ে পড়েছেন।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানা এসআই সাইফুল ইসলাম জানান, নিখোঁজ মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। বার্তা পাঠিয়ে পুলিশের বিভিন্ন বিভাগকে অবগত করানো হয়েছে।

শৈলকুপায় আগুনে পুড়ে গৃহবধুর মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র গ্রামে শুক্রবার অগ্নিদগ্ধ হয়ে রিনা রানী মন্ডল (৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আগুনে পুড়ে মারা যায় গোয়ালের ৩টি গরু। রিনা রানী ধলহরাচন্দ্র গ্রামের প্রানবন্ধু মন্ডলের স্ত্রী।
এ ঘটনায় প্রানবন্ধু ও তার ভাই জগবন্ধু অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মাগুরা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা দমকল বাহিনীর ষ্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ধলহড়াচন্দ্র গ্রামে শুক্রবার সকালে মশা কয়েল থেকে প্রাণবন্ধু মন্ডলের গোয়াল ঘরে আগুন লাগে।
তিনি আরো বলেন, গরু বাঁচাতে গিয়ে গোয়াল ঘরে আটকা পড়ে অগ্নিদগ্ধ হন রিণা রানী, তার স্বামী প্রানবন্ধু ও দেবর জগবন্ধু। তাদের চিৎকারে প্রতিবেশিরা উদ্ধার করে প্রথমে শৈলকুপা হাসপাতাল ও পরে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় মাগুরা সদর হাসপাতালে রিনা রানী মারা যান। আগুনে গোয়াল ঘরে ৩টি গরু মারা গেছে।
গ্রামবাসি জানায়, শৈলকুপা দমকল বাহিনীর সদস্যরা খবর পেলেও রাস্তায় কাঁদা পানির কারণে ঘটনাস্থলে পৌছাতে পারেনি।
শৈলকুপার থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে এক গৃহবধুসহ তিনটি গরু মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শৈলকুপা পৌর ছাত্রলীগের ওয়ার্ড কমিটি গঠন
ঝিনাইদহের শৈলকুপায় পৌর ছাত্রলীগের ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ড কমিটি গঠনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পৌর এলাকার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ছাত্রলীগের এই কমিটি গঠিত হয়।
আলোচনা সভায় পৌর ছাত্রলীগের সভাপতি মহিদুল ইসলাম মন্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক শাওন শিকদার, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জিন্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ নাহিদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিশন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাগর হোসেন।
এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী প্রমুখ।
কমিটি গঠন শেষে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শ্লোগানে রাজপথে মিছিল বের করা হয়। শ্লোগানে মুখরিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শৈলকুপার ত্রিবেনী ইউনিয়নে সন্ত্রাস ও জঙ্গি নির্মুল কমিটি গঠন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির নির্দেশনা মোতাবেক ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নে সন্ত্রাস ও জঙ্গি নির্মুল কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেলে ত্রিবেণী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেকেন্দার আলী মোল্লার সভাপতিত্বে ও  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত চেয়ারম্যান জহুরুল হক খানের পরিচালনায় ৯টি ওয়ার্ডে সন্ত্রাস ও জঙ্গি নির্মুল কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কাশেম, রবিউল ইসলাম, গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল জোয়ার্দ্দার, ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান জাপান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিলসহ ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক ও ইউপি সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটি গঠনের পূর্বে বৈঠকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত চেয়ারম্যান জহুরুল হক খান তার বক্তৃতায় বলেন, ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। নিরীহ মানুষকে হত্যা করাকে ইসলাম কোন দিন সমর্থন করে না। আজ যারা ইসলামের দোহায় দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে, তারা পথভ্রষ্ট।
দেশকে অস্থিতিশীল করতে জঙ্গিরা ইসলাম ধর্মের নামে মানুষ হত্যা করছে। তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল করার উদ্দেশ্যেই আজকের এই কমিটি গঠন করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ