সিসি নিউজ: দিনাজপুরের চিরিরবন্দরে জামায়াতের সাবেক নায়েবে আমীর ডজন মামলার আসামী মোঃ মকবুল মুন্সীকে গ্রেফতার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
চিরিরবন্দর থানার এস,আই পলাশ রায় ও সারোয়ার হোসেনের নেতৃত্বে শুক্রবার সন্ধায় রানীরবন্দরস্থ সুইহারী বাজার হতে নশরতপুর গ্রামের মৃত সুলতান মুন্সীর ছেলে জামায়াতের সাবেক নায়েবে আমীর মোঃ মকবুল মুন্সীকে গ্রেফতার কওে পুলিশ। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে অন্তত ডজন খানেক নাশকতা, সন্ত্রাস ও ভোট কেন্দ্র পোড়ানোর মামলা রয়েছে। চিরিরবন্দর থানা সূত্রে জানা গেছে তার নামে মামলার ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।