• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিখোঁজ বিমান খুঁজতে বঙ্গোপসাগরে তল্লাশি

Biman20160723013353আন্তর্জাতিক ডেস্ক: ২৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া ইন্ডিয়ান এয়ারফোর্সের (আইএএফ) বিমানটিকে খুঁজতে বঙ্গোপসাগরে তল্লাশি চালাচ্ছে ভারত। আইএএফের এএন-৩২ বিমানটি চেন্নাইয়ের তামবারাম থেকে ব্লেইর বন্দরের উদ্দেশে যাত্রা করার পর নিখোঁজ হয়।
ইতোমধ্যে তল্লাশিকাজে বঙ্গোপসাগরে ভারতের চারটি বিমান, ১২টি জাহাজ ও একটি সাবমেরিন মোতায়েন করা হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
বিমানটি শুক্রবার সকালে ছয়জন ক্রুসহ ২৯ জন আরোহী নিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হয়। বিমানটির গন্তব্য ছিল আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার।
স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে বিমানটির পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সকাল পৌনে নয়টার দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
বিমান নিখোঁজ হওয়ার পর বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড বঙ্গোপসাগরে যৌথ তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ