• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কলেজ ছাত্রী উধাও: মামলা দায়ের

pic11ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কলেজ ছাত্রী পালিয়ে গিয়ে বিয়ে করার অপরাধে মেয়ে পক্ষর পিতা ছেলে পক্ষের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
জানা যায়, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মোঃ আব্দুল সাত্তার মন্ডলের পুত্র মোঃ মেহেদী হাসান সোহাগ (২২) একই উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের মোঃ আতাউর রহমানের কন্যা মোছাঃ আইরিন আক্তার (১৯) উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। আইরিন আক্তারের পিতা মোঃ আতাউর রহমান ও মাতা মোছাঃ শিরিন বানুকে তার মেয়ে মোছাঃ আইরিন আক্তার মেহেদী হাসান সোহাগ কে বিয়ে করার ব্যাপারে অনেক আগে থেকে আত্বীয় স্বজনদের দ্বারা বলে আসছিল। কিন্তু মেয়ের পিতা মাতা কোন ভাবে রাজি না হওয়ার কারণে তারা গত ১০/০৭/২০১৬ ইং তারিখে রাত ২টার সময় উভয়ে সকলের অগোচরে বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যায়। তারা পালিয়ে গিয়ে জয়পুর হাট জেলার নোটারী পাবলিকের কার্য্যালয়ে উপস্থিত হয়ে ১১ তারিখে এফিডেভিট এর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যাহার এফিডেভিট নাম্বার ৭৬৬/২০১৬। যাহার বিবাহ রেজিষ্টারের বহি নং-০২/২০১৫, পাতা-৯৮, তারিখ- ১১/০৭/২০১৬ ইং।
অপরদিকে মোছাঃ আইরিন আক্তারের পিতা মোঃ আতাউর রহমান আপোষের কালক্ষেপন করে অন্যের প্রবঞ্চনায় বাদি হয়ে ফুলবাড়ী থানায় ৪ জনকে আসামি করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধনী/১৩ এর ৭/৩০ ধারায় অপহরণ সহ সহায়তা করার অপরাধে মামলা দায়ের করেন। যার মামলা নং-৩, তারিখ- ১১-০৭-২০১৬ ইং। ছেলের পরিবার জানান, উক্ত ঘটনার সাথে জড়িত নয় দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের আফাজ উদ্দিনের পুত্র মোঃ স্বপন বাবু (২১), ও বাসুদেবপুর গ্রামের পিতা অজ্ঞাত মাতা বিউটি বেগমের পুত্র মোঃ জাস্টিস (২২), দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মোঃ আব্দুল সালামের পুত্র মোঃ সোহাগ (২২) ও মৃত হেছাব উদ্দিনের পুত্র মোঃ আব্দুস সালাম কে মিথ্যা মামলায় জড়িয়েছেন। এ ঘটনায় ফুলবাড়ী থানা পুলিশ মোঃ স্বপন বাবুকে ও মোঃ জাস্টিস কে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।
এ ব্যাপারে আতাউর রহমান এর কন্যা মোছাঃ আইরিন আক্তার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার পিতা যাদের কে আসামি করেছে তারা কোনভাবে এই ঘটনার সাথে জড়িত নয়। আমি স্ব-ইচ্ছায় ভালো লাগার খাতিরে তার সঙ্গে পালিয়ে গিয়ে বিবাহে আবদ্ধ হয়েছি। আমার পিতা যে মামলা দায়ের করেছে সেই ঘটনার সাথে তারা কেউ জড়িত নয়।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা চলছে। প্রতিপক্ষরাও মেয়ে পক্ষের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ