• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে জঙ্গি সন্ত্রাসবাদ ও নাশকতা বিরোধী মতবিনিময়

PIC-1দিনাজপুর প্রতিনিধি: বীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ইমাম, মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণদের সাথে জঙ্গি, সন্ত্রাস ও নাশকতাবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) বীরগঞ্জ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হানিফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকারিয়া জাকা, নিজপাড়া ইউপি চেয়ারম্যান এম এ খালেক সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা শাহজাহান আলী, পলাশবাড়ী বড় মসজিদের ইমাম মাওলানা তসলিম উদ্দিন, অর্জুনাহার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম, ভোগনগর দাখিল মাদ্রসার সুপার মাওলানা মো. আবুু মুসা, বটতলী মাদ্রাসার সুপার আইয়ুব আলী আনছারী প্রমুখ।
প্রধান অতিথি মনোরঞ্জনশীল গোপাল এমপি বলেন, এদেশে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সকল ধর্ম-বর্ণের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করে থাকে। আর বর্তমানে এ দেশে কিছু সাম্প্রদায়িক চেতনার মানুষ জঙ্গি কার্যক্রম চালিয়ে আমাদের এই সম্প্রতি নষ্ট করছে। কিন্তু তারা জানেনা এদেশের মানুষ সময় মতো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে। যেভাবে ১৯৭১ সালে ধর্মীয় সম্প্রতি বজায় রেখে এ দেশকে স্বাধীন করেছি। বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ