নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় নিখোঁজের ২দিন পর এক শিশুর লাশ শনিবার দুপুরে উপজেলার নাউতারা নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটি ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার নাউতরা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের মফিজুল ইসলামের ৩ বছরের শিশু রিফাত খেলার সময় বাড়ী সংলগ্ন নাউতরা নদীতে পড়ে যায়। নদীতে স্রোত বেশী থাকায় স্থানীয় জেলেরা চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দিলেও প্রবল স্রোতের কারনে শিশুটিকে উদ্বার করতে পারেনি তারা। এদিকে শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে শিশুটির লাশ নাউতরা নদীর ধারে একটি বাঁশের ঝোপে আটকে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।