বিনোদন ডেস্ক: অবশেষে স্বস্তি মিলল বলিউড অভিনেতা সালমান খানের। কৃষ্ণহরিণ ও একটি চিঙ্কারা হরিণ হত্যা মামলায় সোমবার বেকসুর খালাস পেলেন বলিউডের এই সুলতান। এদিন যোধপুরের উচ্চ আদালত সালমানকে এই মামলায় নির্দোষ বলে রায় দিয়েছে।
সালমানের খানের লাইসেন্সড বন্দুকের গুলি মৃত কৃষ্ণসার হরিণের শরীরে পাওয়া যায়নি বলেই জানিয়ে দিয়েছে আদালত। এই মামলাতেই ২০০৭ সালে প্রায় এক সপ্তাহ জেলে থাকতে হয় নায়ককে।
১৯৯৮ সালে যোধপুরে দুটি পৃথক ঘটনায় সল্লুর বিরুদ্ধে কৃষ্ণহরিণ ও একটি চিঙ্কারা হরিণ শিকারের অভিযোগ উঠেছিল। এই বলিউড তারকার বিরুদ্ধে অভিযোগ, সূরজ বরজাতিয়ার ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিংয়ের সময়ে বন্যপ্রাণী আইন ভেঙে কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন।
ওই মামলায় নিম্ন আদালত সালমানকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন সালমান। গত মে মাসে এই আবেদনের ওপর শুনানি শেষ হয়