• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তুরস্কে ৪২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

12আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক কর্তৃপক্ষ দেশটির অন্তত ৪২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সোমবার এ পরোয়ানা জারি করা হয়েছে বলে তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটিতে ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর কঠোর পদক্ষেপের অংশ হিসেবে সাংবাদিকদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হলো। তুরস্কের প্রখ্যাত ধারাভাষ্যকার ও সাবেক সংসদ সদস্য নাজিল লিক্যাকের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।
আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও তুরস্ক কর্তৃপক্ষ দেশটির অন্তত ৬০ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী আটক অথবা বরখাস্ত করেছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, চাকরিচ্যুতদের মধ্যে বেসরকারি স্কুল শিক্ষক ও বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ অনুষদ প্রধানরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।
এ ছাড়া ২৪টি রেডিও এবং টিভি চ্যানেলের লাইসেন্সও বাতিল করা হয়েছে। অভ্যুত্থান চেষ্টায় অন্তত ৩০০ জনের প্রাণহানি ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ