চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে “জল আছে যেখানে মাছ চাষ সেখানে” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ ২০১৬ এর মূল্যায়ন, পুরুস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
সমবার দুপুরে উপজেলা মৎস অফিসার মোঃ ওয়ালী উল্লাহ মোল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রি মর্জিনা বেগম জেলি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রব্বানী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আঃ রশিদ প্রমুখ। বক্তব্য রাখেন সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এসএম নুরুল আমি সরকার, সাপ্তাহিক জনপ্রাণ ব্যবস্থাপণা সম্পাদক সাওরাত হোসেন সোহেল, সাংবাদিক হুমাউন কবির, লিপ, মৎস চাষী, প্রমুখ। আলোচনা শেষে সফল মৎস কর্মী মোঃ গোলাব উদ্দিন, মোঃ আজিজল হক ও একেএম ফিরজ চয়নকে সম্মননা স্বারক (পুরুস্কার) তুলে দেন অতিথি বৃন্দ।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লাঞ্চিত
কুড়িগ্রামের চিলমারীতে দায়িত্ব পালন করতে গিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লাঞ্চিত হলেন ইউপি সদস্যের হাতে। কর্মকর্তা ও জনতার উপস্থিতে সমাধানের চেষ্টা। কর্মকর্তা ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান হাবিব ২৭ জুলাই থেকে ৩দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলাকে সামনে রেখে আয়োজন ও স্টোলের ডিজাইন করতে সকালে কয়েকজন এসএএও নিয়ে উপজেলা চত্তরে কাজ করার একপর্যায়ে অজ্ঞাত কারনে হঠাৎতেই এক ইউপি সদস্য হাতে ঐ কর্মকর্তাকে শারীরিক ভাবে লাঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এসএএও ঘটনার সত্যত্বা শিকার করে বলেন স্যারকে সম্ভবত মেম্বার সাহেব চিনতে না পারায় ঘটনাটি ঘটিয়েছে। ঘটনার সত্যত্বা শিকার করে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান ফলদ বৃক্ষ মেলা নিয়ে উপজেলা চত্তরে কাজ করার সময় অজ্ঞাত কারনে ইউপি সদস্য বিল্পব কেন আমার উপর চড়াওসহ লাঞ্চিত করলো তা বুঝতেছিনা তবে পরে তিনি তার ভুল শিকার করেছেন। ইউপি সদস্য বিল্পব এর সাথে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে বলেন একটা ভুল বুঝা বুঝির কারনে একটা ঘটনা ঘটেছে তা তখনেই সমাধানও হয়েছে। ঘটনার বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ খালেদুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি এবং পরে বিষয়টি সমাধানও করা হয়েছে। অপরদিকে ঘটনাটি প্রকাশ পাওয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন মহলে মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।