• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

Police super-jhenaidahঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান। সোমবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সিনিয়র সহকারি পুলিশ সুপার সাহাবুউদ্দিন ও সহকারি পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বিমল সাহা, আলহাজ্ব শহিদুল ইসলাম, মিজানুর রহমান বাবুল, নিজাম জোয়ার্দ্দার বাবলু, এম সাইফুল মা’বুদ, দেলোয়ার কবির, আসিফ ইকবাল কাজল, এম রায়হান জাহিদুর রহমান তারিক প্রমুখ।
পুলিশ সুপার মিজানুর রহমান মতবিনিময় সভায় দায়িত্ব পালনে তিনি ঝিনাইদহের সাংবাদিকদের সহায়তা কামনা করেন। তিনি ঝিনাইদহের প্রচুর্য্যমন্ডিত শষ্যভান্ডার, শিক্ষা, সাংস্কৃতি, গুনি ও সাধক ব্যক্তির ইতিহাস ঐতিহ্যের কথা সাংবাদিকদের কাছে শুনে মুগ্ধ হন।
তিনি বলেন, আমি সাংবাদিকদের সহায়তা নিয়ে ঝিনাইদহকে বদলে দিতে চায়। কারণ বাংলাদেশের সব আন্দোলন সংগ্রামে সমর্থন যুগিয়েছেন সাংবাদিকরা।
এসপি মিজানুর রহমান বলেন, পেশার ভিন্নতা থাকলেও সাংবাদিক ও পুলিশের লক্ষ্য দেশ ও দেশের মানুষকে সেবা করা।
এই দুই পেশার মানুষের মধ্যে অসীম দেশপ্রেম রয়েছে উল্লেখ করে বলেন, ব্রিটিশ থেকে এ পর্যন্ত সকল আন্দোলনে পুলিশের সহযোদ্ধা হচ্ছে সাংবাদিক সমাজ। আন্দোলনের সময় পেশার কারণে যেমন পুলিশ মারা যান, তেমনি সাংবাদিকরাও মৃত্যু বরণ করেন, যোগ করেন তিনি।
তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে ভুলবুঝাবুঝি হলে সেটা দ্রুত সমাধান করতে হবে।
তিনি ঝিনাইদহের মানুষকে নিরাপদ ও নির্বিঘœ রাখতে সন্ত্রাস, জঙ্গী ও মাদক মুক্ত করে বাসযোগ্য একটি আধুনিক জেলা গড়ে তুলতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে কোন ঘটনায় দ্রুত তথ্য পাওয়ার নিশ্চয়তা দাবী করেন।

মহিলা জামায়াতের ওয়ার্ড সেক্রেটারী গ্রেফতার
ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার বুলুমিয়া সড়ক থেকে সোমবার ভোরে আমেনা খাতুন (৪৫) নামে এক জামায়াতের রুকনকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহ পৌর এলাকার ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী আমেনা ঝিনাইদহ পৌরসভার সাবেক হিসাবরক্ষক হাফিজুর রহমানের স্ত্রী।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সোমবার ভোরে নাশকতা সৃষ্টির আশংকায় আমেনা খাতুনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে কিছু জেহাদী বই উদ্ধার করা হয়েছে। আমেনা খাতুনের স্বামী হাফিজুর রহমান দাবী করেন, তার স্ত্রীর বিরুদ্ধে কোন মামলা নেই। জামায়াতের সমর্থক হওয়ার কারণে তাকে গ্রেফতার করেছে।

Rally-Jhenaidahকেসি কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র‌্যালি
ঝিনাইদহ সরকারী কেসি কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের করা হয়। কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. বি,এম রেজাউল করিমের নেতৃত্বে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের ক্যাম্পাসে ফিরে আসে। মিছিলে বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা ছাড়াও শিক্ষক কর্মচারিরা অংশ নেন।
এ সময় সস্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে লেখা ব্যানার প্লাকার্ড ফ্যাষ্টুন বহন করেন তারা। মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে কলেজটির অধ্যক্ষ বিএম রেজাউল করিম বিপদগামী ছাত্র-ছাত্রীদের শান্তির পথে ফিরে আসার আহবান জানান।
অন্যান্যর মধ্যে প্রফেসর মহব্বত হোসেন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ ও সাধারন সম্পাদক রানা হামিদসহ কলেজের শিক্ষক কর্মচারীরা জঙ্গী বিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ