• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আবাসিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান

রাজধানীঢাকা: আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অভিযান চালিয়েছে। প্রথম দিনের এ অভিযান চলে সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ সময়ে উত্তরার ৪ নম্বর সেক্টরে পাঁচটি রেস্টুরেন্ট ও একটি আবাসিক হোটেল উচ্ছেদ করা হয়।

উত্তরা ৪ নম্বর সেক্টরের শাহজালাল এভিনিউতে অভিযান পরিচালনা করেছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন। অভিযানে ৩৬ নম্বর প্লটের নিচ তলা থেকে তিনটি রেস্টুরেন্টের ফার্নিচার বের করে দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। ওই ভবনে ছিল- এভারেস্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নান্না বিরিয়ানি এবং কুমিল্লা রসমালাই।

পরে ৩৪ নম্বর প্লটের নিচতলা থেকে স্পাইসি বাইট নামের ফাস্টফুডের দোকানের ফার্নিচার বের করে বন্ধ করে দেওয়া হয়। এরপর ৪২ নম্বর প্লটে প্লাটিনাম রেসিডেন্স নামের ১০তলা আবাসিক হোটেল বন্ধ করে দেওয়া হয়। অভিযানের সংবাদে ৪০ নম্বর প্লটের বারাকা চাইনিজ রেস্টুরেন্ট বন্ধ করে চলে যান মালিক-কর্মচারীরা।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন জানান, যে সব বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে, তা আবার যাতে বসতে না পারে, সেই দিকে নজর রাখা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ