• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধী মিছিলে পুলিশের টিয়ারশেল

ramঢাকা: রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব আনু মুহাম্মদের নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়।

মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব দিকের একটি ও শাহবাগ ওভার ব্রিজের পূর্ব দিকে শিশু পার্কের কাছে একটি ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় হয়ে বেলা সোয়া ১২ টার দিকে সাবেক রূপসী বাংলার সামনে এসে পুলিশী বাধার মুখে পড়ে।

পুলিশের বাধা ঠেলে মিছিলটি বাংলা মোটর মোড়ের দিকে এগোতে গেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনের রাস্তায় পুলিশ ব্যাপক টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশকে ফাঁকা গুলিও ছুড়তে দেখা যায়।

এদিকে পুলিশ জানিয়েছে, মিছিলটি কয়েকবার আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। জনদুর্ভোগের কথা চিন্তা করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ