• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে পুল শিক্ষকদের স্মারক লিপি

Nilphamari Photoনীলফামারী প্রতিনিধি: মহামন্য হাই কোর্টের রায় বাস্তবায়ন করে পুল সহকারী শিক্ষকদের শুন্য পদে স্থায়ী নিয়োগের দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে স্মারক লিপি দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় নীলফামারীর জেলার ৬ উপজেলার পুল শিক্ষকরা।
বুধবার বিকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বনিক স্মারক লিপি গ্রহণ করেন। এসময় পুল শিক্ষক নীলফামারী জেলা শাখার সভাপতি পারভেজ ইমরান, সহ-সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক পরিমল রায়, সহসাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়সহ জেলার ৬ উপজেলার ১৮২জন পুল শিক্ষক উপস্থিত ছিলেন।
এসময় সমিতির সভাপতি পারভেজ ইমরান জানান, চলতি বছরের ৩ ফেব্রুয়ারী মহামান্য হাই কোট পুল শিক্ষকদের স্থায়ী নিয়োগের নির্দেশ প্রদান করলেও অধ্যাবদি তা বাস্তবায়ন করা হয়নি। এতে পুল শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। দ্রুত পুল শিক্ষকদের স্থায়ী নিয়োগ দেয়া  হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট দূরীকরণ হ্রাস পাবে। তাই দ্রুত পুল শিক্ষকদের স্থায়ী নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় স্মরক লিপিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ