• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে কলেজ ছাত্রের আত্মহত্যা

আত্মহত্যাঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে নয়ন আহম্মেদ (১৯) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। বিয়ে মেনে না নেওয়ায় বৃহস্পতিবার ঘরের সিলিং ফ্যানের সাথে নয়ন আত্মহত্যা করে। যশোরের বিসিএমই কলেজের চতুর্থ বর্ষের ছাত্র নয়ন মহেশপুরের বজরাপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তার বাবা মহেশপুর এসবিকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
মহেশপুর থানার ওসি আমিনূল ইসলাম জানান, পারিবারিক ঝামেলার করণে নয়ন বৃহস্পতিবার বেলা ১টার দিকে নিজ ঘরে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে।
তিনি আরো জানান, বাড়ির লোকজন টের পেয়ে নয়নকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় প্রশাসনের পক্ষ থেকে লাশ ময়না দতন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ