• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে জাফর আলীর জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান

Kurigram-Photo,-28-07-16jpgকুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ জাফর আলী কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে বৃহস্পতিবার কর্মস্থলে যোগদান করেন। এ উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। এতে দলের সর্বস্তরের নেতাকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সহ-সভাপতি চাষি করিম, পৌর মেয়র আব্দুল জলিল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, সাবেক ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান চাঁদ, ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখ। অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে উপহার দেয়া হয় সোনার তৈরি নৌকা।
উল্লেখ্য, গত মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ কুড়িগ্রাম, সিলেট, বরিশাল ও পিরোজপুরসহ ৪ জনকে জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগের জন্য অনুমোদন করে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠায়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা প্রজ্ঞাপন জারি হয়।

বজ্রপাতে ১ জনের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বজ্রপাতে আব্দুল জলিল নামে একজনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির সামনে কাজ করার সময় বজ্রপাতের হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আব্দুল জলিল ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বিদ্যাবাগিস গ্রামের আব্দুল মজিদের ছেলে।
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ