• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ৩

সড়ক দূর্ঘটনাবগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই সেনাসদস্যসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার গাড়ীদহ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া শহরের মালতিনগর এলাকার বাসিন্দা বাস সুপারভাইজার সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য মোরশেদুল আলম। নিহত অপর সেনাসদস্যের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টার মতো সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, বগুড়া থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়া মামুন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৩৭৬৭) ওই স্থানে পৌঁছালে অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৬২৩১) সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার সিদ্দিকুর রহমান নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়ার পথে আরো দুজন মারা যান।

রাত ১০টায় শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) শাহ আলম জানান, নিহত দুজনই সেনাবাহিনীর সদস্য। এর মধ্যে একজনের নাম জানা গেলেও আরেকজনের নাম জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ