• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অভিনয়ে সুযোগ দেয়ার নামে ‘দিনের পর দিন ধর্ষণ’

ধর্ষণআন্তর্জাতিক ডেস্ক: সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে এক তরুণী মডেলকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে এক অভিনেতা-চিত্রগ্রাহককে।

ওই নবাগতা অভিনেত্রীর অভিযোগ, তার বেশ কিছু খোলামেলা ছবি তুলে রেখেছিলেন অনিকেত দাঁ নামের ওই অভিনেতা। যা পরিচালকদের কাছে পাঠানোর নাম করে তোলা হয়েছে।

ওই ছবিগুলোই পরে অনিকেতের ব্ল্যাকমেলের হাতিয়ার হয়। কথা না শুনলে ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ চলতে থাকে।

শেষ পর্যন্ত গতকাল শুক্রবার রাতে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। গভীর রাতে অনিকেতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই তরুণী জানান, মাস চারেক আগে ওই যুবকের সঙ্গে তার আলাপ হয়। দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। অনিকেত তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিনয়ের সুযোগ পাইয়ে দেবেন।  সেই জন্য তার ছবি তোলেন অনিকেত।

অভিযোগ, সেই সময়ই অনিকেত তার বেশ কিছু ‘অশ্লীল’ ছবিও তোলেন। পুলিশের কাছে ওই তরুণী দাবি করেছেন, ভয় দেখিয়ে অনিকেত তার রানিকুঠির ফ্ল্যাটে যেতে বাধ্য করতেন। সেখানেই দিনের পর দিন ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ তরুণীর।

পুলিশ সূত্র অবশ্য জানাচ্ছে, ওই অভিনেত্রীর সঙ্গে অনিকেতের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সম্প্রতি টালিগঞ্জের কোনো এক প্রডিউসারের সঙ্গে ওই অভিনেত্রীর ঘনিষ্ঠতা তৈরি হওয়ায় দু’জনের সম্পর্কে চিড় ধরে। দিন কয়েক আগে প্রকাশ্য রাস্তায় দু’জনের ঝগড়াও হয়।

পুলিশের কাছে অনিকেতের পাল্টা দাবি, ওই অভিনেত্রী স্বেচ্ছায় তার ফ্ল্যাটে আসতেন এবং দু’জনের মধ্যে পরস্পরের সম্মতিতেই শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল। অনিকেতের বক্তব্য সম্পর্কে ওই অভিনেত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলব না।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ