• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে দুই মাদক ব্যবসায়ী আটক

Arriest Bnp-Jamat-jhenaidah (2)ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র‌্যাব)। শনিবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের আরাপপুর ও চাকলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-শহরের আরাপুরের মাস্টারপাড়ার ইউনুচ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩০) ও চাকলাপাড়ার মকছেদ আলী মন্ডলের ছেলে রোকনুজ্জামান (২৫)।
র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আরাপপুর ও চাকলাপাড়ায় ওই দুই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১৮০ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।
ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহম্মেদ সাংবাদিককে জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শৈলকুপায় তিনটি ককটেল উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মহিলা কলেজ এলাকার নির্মাণাধীন ভবনের পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
শৈলকুপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম সাংবাদিককে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।  এলাকায় নাশকতা সৃষ্টির জন্য কে বা কারা সাবেক কাউন্সিলর মুসার নির্মাণাধীন ভবনের পাশে তিনটি ককটেল ফেলে রেখে যায়।

জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীসহ গ্রেফতার ৫০
ঝিনাইদহে নাশকতার মামলায় ৬টি উপজেলা থেকে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নাশকতা প্রতিরোধে রাত থেকে সকাল পর্যন্ত ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সেসময় কোটচাঁদপুর থেকে ৫, শৈলকুপা থেকে ৪, সদর থেকে ৩ এবং হরিণাকুন্ডু, মহেশপুর ও কালীগঞ্জ থেকে ৩ জামায়াত ও শিবিরের নেতাকর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
গ্রেফতার জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হলেন কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও নইমুদ্দীন মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৫৫), শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মামুন হোসেন (২৬), ইসমাইল হোসেন মন্ডলের ছেলে নায়েব আলী (৪৫), রিয়াজ উদ্দীনের ছেলে লুৎফর রহমান (৫৫), গোবিন্দনাথপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে ওলিয়ার রহমান (৩৫), কোটচাঁদপুর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে জুলফিকার আলী ভুট্ট (৩৫), কলেজ স্ট্যান্ড পাড়ার সলেমান মন্ডলের ছেলে আব্দুল বারী (৪৭), বাদশা মিয়ার ছেলে আবুল বাশার (২৫), দয়ারামপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে হাফিজুর রহমান (৪৬), আমির হোসেনের ছেলে মনির হোসেন টুটুল (৩২), হরিণাকুন্ডু উপজেলার বলরামপুর গ্রামের মুনছুর আলী শেখের ছেলে মতিয়ার রহমান (৬০), মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের আব্দুস সামাদের ছেলে মাসুদুর রহমান (৩৪) এবং সদর উপজেলা গোপিনাথপুর গ্রামের নায়েব আলীর ছেলে সাফায়েত হোসেনসহ (২৮) সহ ১৫ জন ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সাংবাদিককে জানান, নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ১৫ জন নেতাকর্মী ও বিভিন্ন মামলার ৩৫ জনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ