• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চাঁদপুরে জঙ্গি তৎপরতারোধে আলোচনা সভা

DSC05850চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজে জঙ্গি তৎপরতা রোধে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবদের করণীয় শীর্ষক আলোচনা সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান।
পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, সারা বিশ্বব্যাপী ইসলামকে হেয়পতিপন্ন করার জন্য ইসলামের নামে জঙ্গী হামলা  করা হচ্ছে। এরা প্রকিত অর্থে ইসলামের শত্রু। আন্তকর্জাতিক একটি চক্র ইসামের ক্ষতি করার জন্য এই কাজ করছে। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, আমরা যারা মুসলমান তাদের পবিত্র কোরআন শরীফের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোরআন শরীফকের কোথাও মানুষ হত্যার কথা লেখা নেই। প্রত্যেকটি ধর্মই মঙ্গলের কথা বলেছে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষক ও অভিভাবকদের আরো বেশী নজর রাখতে হবে। তাই আমাদের প্রত্যেক বাবা-মাকে সজাগ থাকতে হবে যাতে আমাদের আগামি প্রযেন্মকে কেউ ইসলামের ভূল ব্যখ্যা দিয়ে বিপদগামী করতে না পারে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাই বলেন, শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের আদর্শবান হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের কাছে পাঠিয়েছে। তাদের কষ্টার্জীত টাকা তারা সন্তানদের জন্য ব্যায় করে। শিক্ষকরা যদি খারাপ কাজে জড়িত থাকে তবে শিক্ষার্থীরা বিপদগামী হবেই।  প্রতিটা শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের খোঁজ খবর রাখা শিক্ষকদের দায়িত্ব।
তিনি আরো বলেন, অভিভকদের প্রতি আমার অনুরোধ থাকবে শুধুমাত্র শিক্ষকদের প্রতি নির্ভরশিল না থেকে নিজেরা সন্তানদের প্রতি নজর রাখবেন। শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ না করে, এর অপব্যবহার যেনো না করে সেদিকে নজর রাখবেন। আমি আশা করবো এই প্রতিষ্ঠানটি পড়া-লেখায় ও সুনামে যেমনি ভালো তেমনিভাবে অন্যান্য সামাজিক ও রাষ্ট্রিয় কাজে সুনাম অর্জন করবে।
আল-আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহামনের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং-এর সভাপতি শেখ মনির হোসেন বাবুল, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্লাহ্ ওলি। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর শির্ক্ষীস মেহেদী হাসান। প্রবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোমিন শাহরিয়ার। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, অধ্যায়নরত শিক্ষার্থী ও তােেদর অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য দুপুর ১২টায় আল-আমিন একাডেমীর ছাত্রী শাখায়ও একই বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ