• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নাটোরে প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

নিহতনাটোর: পূর্ব বিরোধের জের ধরে নাটোরের লালপুরে আব্বাস আলী নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। একই সময় ধারালো অস্ত্রের আঘাতে জমির উদ্দিন নামের আরো একজন আহত হয়েছেন।
শনিবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি এলাকায় এ ঘটনা ঘটে। আহত জমির উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরেই আব্বাস আলী ও মিজান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে পূর্বে একাধিকবার এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল। আজ (শনিবার) রাত ৮টার দিকে উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি এলাকায় আব্বাস আলী ও তার সহযোগী জমির উদ্দিন বিশ্বাস কথা বলছিল। এ সময় অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে মিজান গ্রুপের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় আব্বাস আলী পালাতে গেলে তার হাতে ও পায়ে গুলি করা হয়।
পরে স্থানীয়রা এগিয়ে আসলে মিজান গ্রুপের লোকজন পালিয়ে যায়। আহত অবস্থায় আব্বাস আলী ও জমির উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আব্বাস আলীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১ টার দিকে তিনি মারা যান।
নিহত আব্বাস আলী এবি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও মৃত বলাই উদ্দিন শেখের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ