• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিচারপতিসহ ৯ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি

হুমকিসিসি নিউজ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নিজামুল হকসহ দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। হত্যার হুমকির তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে অন্যরা হলেন- ড. তুরিন আফরোজ, এডভোকেট রানা দাশগুপ্ত, আজাদুর রহমান চন্দন, সাগর লোহানী, মিছবাহুর রহমান চৌধুরী, শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদ, ডা. ইমরান এইচ সরকার ও কামাল পাশা চৌধুরী। তবে তারা কেউ এ চিঠি পাওয়ার কথা স্বীকার করেন নি। ডাকযোগে কয়েকটি গণমাধমে পাঠানো এক চিঠিতে ওই হুমকি দেয়া হয়। আজ দুপুরে নির্দিষ্ট কয়েকটি গণমাধ্যমে এ চিঠি পৌঁছেছে বলে জানা গেছে।
সরকারি ডাকযোগে পাঠানো সাদা কাগজে কম্পোজ করা চিঠিটিতে ৯ জনের মৃত্যুদন্ড দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। যে কোন দিন এ রায় কার্যকর করা হবে বলে চিঠিতে হুশিয়ারি দেয়া হয়। এর মধ্যে ফরীদ উদ্দীন মাসঊদের পাশে ভুয়া মাওলানা লেখা রয়েছে। এ-ফোর সাইজের কাগজের ওপরের অংশে নারায়ে তকবির, আল্লাহু আকবর লেখা আছে। চিঠিটি একটি গণমাধ্যম কার্যালয়ের বার্তা সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ইসলামী ঐক্যজোটের নেতা মিছবাহুর রহমান চৌধুরী বলেন, এ ধরনের হত্যার হুমকির চিঠি অনেকবারই পেয়েছি। আমি এসব আমলে নেই না। জন্ম ও মৃত্যু আল্লাহর হাতে। আমি আল্লাহর ওপরই ভরসা রাখি। আর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, আমার কাছে এ ধরনের কোনও চিঠি আসেনি। তবে আমার নামে এ ধরনের মৃত্যু পরোয়ানা আগেও কয়েকবার নানা ঠিকানায় পাঠানো হয়েছ।
শোলাকিয়া ঈদগাহের প্রধান ঈমাম মাওলানা ফরীদউদ্দীন মাসঊদ এ বিষয়ে বলেন, এ রকম কোন চিঠি পাইনি। জন্ম-মৃত্যু আল্লাহর হাতে। এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। তাদের হেদায়েত করার জন্য তিনি দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ