
ফাইল ফটো
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে একই দিনে এক কিশোর ও এক বৃদ্ধ পৃথক পৃথক ঘটনায় বন্যার পানিতে ডুবে মৃত্যুবরন করেছে।
রবিবার সকালে সরকার পাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের পুত্র ওসমান হোসেন (৫৫) উপজেলার সরকার পাড়া মসজিদ সংলগ্ন বিলে কারেন্ট জাল তুলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরন করে। পরে বেলা সাড়ে ১২টায় চিলমারী ডিগ্রী কলেজ মাঠে একদল কিশোর ফুটবল খেলার সময় ফুটবল পাশ্ববর্তী পুকুরে চলে যায়। এসময় থানাহাট বাজারস্থ মোঃ শাহিন মিঞার স্কুল পড়ুয়া পুত্র নাজিম মিঞা (১৪) ভাসমান ফুটবলটি আনতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরন করে। মৃত নাজিম মিঞা থানাহাট এ,ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে জানাগেছে।