• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা

SAM_0219এন.এ.আনসারী: কঠিন রোদ উপেক্ষা করে দেশে চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সারা দেশের ন্যায় সৈয়দপুরেও মানববন্ধন কর্মসূচী পালন করেছে সৈয়দপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা। আজ সোমবার সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে সৈয়দপুরের সব শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব প্রতিষ্ঠানে কেউবা প্রধান প্রধান সড়কে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা “সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দাড়াও” “জঙ্গিবাদের আস্তানা-বাংলাদেশে রাখবো না” ইত্যাদি প্লেকার্ড বহন করে।
শহরের ওয়াপদা মোড় হতে গোলাহাট পর্যন্ত তীব্র দাবদাহ উপেক্ষা করে রাস্তার দুইপাশে দীর্ঘ মানববন্ধন করে কয়া গোলাহাট স্কুল এন্ড কলেজ, মতিয়ার রহমান বিদ্যাপিঠ, ও গফুরিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তেব্যে এ সময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন- ধর্মের নাম করে একটি স্বার্থান্বেষী মহল বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকান্ড করছে। কোন ধর্মই মানুষ হত্যাকে সমর্থন করেনা। ছাত্রছাত্রীদেরকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন হতে আহবান জানানো হয়। কয়া গোলাহাট স্কুল এন্ড কলেজের শিক্ষক বাসুদেব এসময় বলেন, দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে ছাত্রছাত্রীদের জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু বিপথগামী মানুষ কোমলমতি ছাত্রছাত্রীদেরকে সন্ত্রাস ও জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে এ ব্যাপারে জনসচেতনা সৃষ্টি করতে হবে। তিনি কলেজে আইডি কার্ড,কলেজ ড্রেস পরিধান সহ নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে ছাত্রছাত্রীদেরকে কঠোরভাবে নির্দেশ দেন। মতিয়ার রহমান বিদ্যাপিঠের শিক্ষক হেলাল স্যার ছাত্রছাত্রীদের পাঠদানে সাথে সাথে জঙ্গিবাদ ও সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে অবহিত করার উপর জোর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ