• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আইনমন্ত্রীকে কটূক্তি করায় শিক্ষক বরখাস্ত

Rরাজশাহী: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে কটূক্তি করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের প্রভাষক শিবলী ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য এ কথা জানান। তিনি আরো জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিনকে আহ্বায়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ফয়জার রহমান ও সিন্ডিকেট সদস্য অ্যাড. ইব্রাহিমকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানা যায়, গত ২৫ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব তৈয়বুল হাসান স্বাক্ষরিত এক চিঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পাঠানো হয়। ওই শিক্ষক গত ১৩ জুলাই তার ফেসবুক অ্যাকাউন্টে আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে একটি পোস্ট দেন বলে চিঠিতে জানানো হয়। চিঠি থেকে ওই শিক্ষকের দেয়া পোস্টটি হুবহু পাঠকদের জন্য দেয়া হলো:-

`How can a Law minister urge to the judges u should not grant bail? Stupidly at its pick. I previously thought there is only one nonsence in the ministry of law justice and perliamentary affairs but it is matter a great regret a prominent Lawyer like Anisul Haq will place himself in the similar footing.`

চিঠিতে আরো বলা হয়, বিষয়টি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তথা সরকারের ভাবমূর্তির পরিপন্থী। মাননীয় মন্ত্রী কোন প্রেক্ষাপটে কী বক্তব্য দিয়েছেন তা সম্পর্কে শিবলী ইসলাম কোনো ব্যাখ্যা প্রদান করেননি। ফেসবুকের মতো একটি জনপ্রিয় সামাজিক মাধ্যমে উপযুক্ত মানহানিকর বক্তব্য প্রকাশ করায় তা অনেকেই পাঠ করেছেন।
ফেসবুকে একজন শিক্ষকের এ ধরনের পোস্ট প্রকাশ করা জঙ্গিবাদ বিস্তারে সহায়ক ও রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। ইচ্ছাকৃতভাবে এরূপ মানহানিকর বক্তব্য প্রকাশ করায় তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ সালের ৫৭ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
চিঠিতে শিবলী ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনে ব্যবস্থা গ্রহণ করে আইন ও বিচার বিভাগকে অবহিত করার জন্য জানানো হয়। অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় প্রভাষক শিবলী ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ