• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করতে হবে-পররাষ্ট্র মন্ত্রী

Outh Picমাহবুবুল হক খান, দিনাজপুর: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, এই দেশ শুধু আওয়ামী লীগের নয়, সকলের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করতে হবে। কারণ জঙ্গীবাদ শুধু আমাদের দেশের সমস্যা নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা। মন্ত্রী বলেন, আমরা বীরের জাতি ও বিজয়ী জাতি। আমরা সন্ত্রাসী ও জঙ্গীবাদের কাছে পরাজিত হবো না।
মন্ত্রী মঙ্গলবার (২ আগষ্ট) বেলা ১১টায় দিনাজপুর বড়মাঠে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা ও গণর‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শুধু আন্দোলন করে নয়, সন্ত্রাস দমনের জন্য বাস্তবে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান মনষ্ক মানুষ হিসেবে গড়ে তুলতে তাদের বই পড়ার প্রতি আগ্রহী করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
Govt. College Picদিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মো. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার মো. রুহুল আমিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মো. আব্দুল লতিফ, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামিম, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার  মো. সিদ্দিক গজনবী, সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমূখ।
Ifadi Picবিশেষ অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহুর্তে একটি গোষ্ঠি দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার যড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের ব্যাপারে আমাদের এখনই সতর্ক হতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে শেষে সকলকে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি পররাষ্ট্র আবুল হাসান মাহমুদ আলী এমপি।
পরে সমাবেশ স্থল থেকে এক বিশাল গণর‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড়মাঠে গিয়ে শেষ হয়। গণর‌্যালিতে Health Dept. Pic১৪দলীয় জোটের নেতাকর্মী, স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী, চিকিৎসক. আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কমর্চারী, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ