• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুর তুলসীরাম গালর্স স্কুল জাতীয়করণে আনন্দ শোভাযাত্রা

তুলসীরামসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলার তুলসিরাম বালিকা উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন। শিগগিরই প্রতিষ্ঠানটিতে পরিদর্শন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।
Photo0061সৈয়দপুরের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে জাতীয়করণে ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আজ বুধবার শহরে একটি বিশাল আনন্দর‌্যালী করা হয়েছে। র‌্যালীতে প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন স্কুল পরিচালনা পর্ষদ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীর সাথে সৈয়দপুরে রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষার্থীদের অভিভাবক সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। র‌্যালীটি স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্কুল মাঠে এসে শেষ হয়।
IMG_20160803_113119এদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারী কারিগরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার কবির, আ’লীগ নেতা অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, ঢাকা গভ: ল্যাবরেটরী হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব রশিদ উদ্দিন জাহিদ, জাপা নেতা জয়নাল আবেদীন, পৌর কাউন্সিলর কাজী জাহানারা, এসএমসি’র সভাপতি রেজাউল করিম চৌধুরী, প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক একেএম জব্বার, রুহল আমিন মাষ্টার প্রমুখ।
IMG_20160803_113300
এ সময় ওই প্রতিষ্ঠানের চত্ত্বরে একত্রিত হওয়া বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীরা এবং সহপাঠিরা স্কুল জাতীয়করণে আনন্দে আত্মহারা হয়ে স্মৃতি ধরে রাখতে সেলফি তুলতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ