ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ‘আল-আনসার’ নামের ‘নতুন জঙ্গি সংগঠনের’ পাঁচজনকে আটকের দাবি করেছে র্যাব।
বুধবার র্যাব-২-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই নতুন ‘জঙ্গি’ সংগঠনের নাম ‘আল আনসার’।
র্যাব বলছে, অভিযানে নতুন সংগঠনটির প্রধান সমন্বয়কারী মাওলানা মো. রাশেদুল আলমসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুলসংখ্যক ‘জিহাদি’ বই ও ‘প্রশিক্ষণসামগ্রী’ উদ্ধার করা হয়েছে।