• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আহলে সুন্নাতের ডাকে জঙ্গিবাদ বিরোধী সভা

SAM_0229এন.এ.আনসারী: জঙ্গিবাদ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তায় বুধবার সন্ধ্যা ৭ টায় আহলে সুন্নাত ওয়াল জামাআত, সৈয়দপুর জেলা শাখার ডাকে স্থানীয় খানকাহ-এ-আশরাফীয়া জান্নাতুন নাঈম মাদ্রাসায় “সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। আলহাজ্ব নুরুদ্দিন আশরাফীর সভাপত্বিত্ত্বে উক্ত জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত সৈয়দপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গুলজার আশরাফী, সাংগঠনিক সম্পাদক ও সৈয়দপুর প্লাজা জামে মসজিদের ইমাম ও খতিব মঈনুল ইসলাম আল কাদেরী, মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী, আজহার সুলতান, শামস চুন, নাদিম আশরাফী, শফি রেজা, খালিদ আজম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সকল সদস্যবৃন্দ ও শুভাকাঙ্খিগন।
বক্তারা আগামী দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সৈয়দপুরের সকল স্তরের জনসাধরণকে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ এর বিরুদ্ধে বৃহত্তর সামাজিক জনসচেতনা বৃদ্ধি ও আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন। সেই সাথে সৈয়দপুরকে সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত রাখতে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও এর লালন পালনকারী সালাফী গোষ্ঠির উপর কঠোর নজরদারী বাড়াতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। আগামী কয়েকদিনের মধ্যে সৈয়দপুরের সর্ব স্তরের জনগনকে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন মানববন্ধন করা হবে বলে ঘোষনা দেওয়া হয়।
উক্ত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় প্রথমে কুরআন তিলাওয়াত করেন আনোয়ার রেজা আশরাফী ও পুরো অনুষ্ঠানটি উপস্থপনা করেন হায়দার আলী এমাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ