• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এসআইয়ের শিশু নিয়ে টানাহেঁচড়া : ৫ হিজড়া আটক

আটকবরিশাল: বরিশাল জেলার পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বাসায় গিয়ে শিশু নিয়ে টানাহেঁচড়া করে চাঁদা দাবি করার অভিযোগে পাঁচ হিজড়াকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিনের রূপাতলী এলাকার বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হিজড়ারা হলেন, লতা, শাহানাজ, নীলা, হীরা ও সুমী। এ ঘটনায় থানায় একটি চাদাঁবাজি মামলা দায়ের করেছে পুলিশ।
কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জানান, দুপুরে শহরের রূপাতলী এলাকায় কোতয়ালী মডেল থানার এসআই মহিউদ্দিনের বাসায় পাঁচজন হিজড়া যায়। পরে এসআইয়ের শিশু সন্তানকে নিয়ে টানাহেঁচড়া শুরু করে তারা। এ সময় এসআই মহিউদ্দিনের স্ত্রীর কাছে দুই হাজার টাকা দাবি করে হিজড়ারা।
টাকা দিতে রাজি না হওয়ায় হিজড়ারা মহিউদ্দিনের স্ত্রীকে মারধর করে এবং তাদের শিশু সন্তানকে ফেলে দেয়ার হুমকি দেয়। প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে হিজড়াদের থামানোর চেষ্টা করলে তাদের ওপর চড়াও হয় হিজড়ার দল।
একপর্যায়ে এসআই কবির থানায় ফোন করলে কোতয়ালী থানা পুলিশের এক দল বাহিনী ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচ হিজড়াকে আটক করে।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, আটক হিজড়াদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ