• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে জিহাদী বই ও দেশীয় অস্ত্রসহ আটক ৭

1000কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে জিহাদী বই ও দেশীয় অস্ত্র সহ ৭জন ছাত্র শিবিরের নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের দশমাইল সংলগ্ন পূর্বসাদীপুর গ্রামের আজিজুল ইসলামের বাড়িতে নাশকতা মুলক কর্মকান্ড চালানোর পরিকল্পনা করার সময় জিহাদী বই, দেশীয় অস্ত্র, সাংবাদিকের ভুয়া পরিচয় পত্র, ছাত্র শিবির ও সংগঠনের পরিচয় পত্র সহ ৭ জনকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতরা হলো কাহারোল উপজেলার চকপ্রাণ কৃষ্ণ গ্রামের গোলাম মোস্তফার ছেলে, মো. জাকিরুল ইসলাম (২৬), গড়নরপুর গ্রামের সাজেমান আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (২৪), ইটুয়া গ্রামের নাইমুল হক এর ছেলে মো.শামীম রেজা (২৬), পূর্ব মল্লিকপুর গ্রামের আজদুল হকের ছেলে মো. আমজাদ হোসেন (২৬), নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা গ্রামের কায়েদে আযমের ছেলে মো. বদরুল ইসলাম (২৩), হাজামান আলীর ছেলে মো. নুরুল ইসলাম (২০), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সিঙ্গারোল গ্রামের সামছুল হকের ছেলে মো. কাজল (৩২)। কাহারোল থানা অফিসার ইনচার্জ মো. মনসুর আলী সরকার জানান, গ্রেফতার কৃতরা জামায়াত ছাত্র শিবিরের নেতা কর্মী। তারা নাশকতা মুলক কর্মকান্ড চালানোর পরিকল্পনা করার সময় তাদেরকে জিহাদী বই, দেশীয় অস্ত্র সহ এই ৭জনকে গ্রেফতার করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ