• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হাসনাত করিম ও তাহমিদ খান পুলিশ রিম্যান্ডে

1সিসি নিউজ: বাংলাদেশের গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনার এক মাস পরে সেখান থেকে মুক্তি পাওয়া হাসনাত করিম এবং তাহমিদ খানকে আট দিনের রিম্যান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। এই দুজন নিখোঁজ বলে তাদের পরিবার এতদিন জানালেও, গতকাল রাতে তাদের গুলশান ও বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের একজন মুখপাত্র মাসুদুর রহমান বলেছেন, গত রাতে গুলশান আড়ং এর সামনের রাস্তা থেকে হাসনাত করিমকে আটক করা হয়েছে। আর তাহমিদ খানতে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লক থেকে আটক করা হয়। এই একমাস তারা দুজন কোথায় ছিলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো তারা বিস্তারিত জানতে পারেন নি। সঠিক তথ্য না জেনে তারা কিছু বলতে চান না বলেও উল্লেখ করেন।

পয়লা জুলাই ওই রেস্তোরায় হামলার পর ভোরে বাইরে বেরিয়ে আসেন বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম । আর কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ খানকে কমান্ডো অভিযানের সময় বের করে আনা হয়।। ঘটনার পর থেকে তারা কোথায় আছেন সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ কিংবা তাদের পরিবার।

হাসনাত করিম পুলিশের হেফাজতে আছেন বলে তার পরিবার দাবি করলেও পুলিশ তাকে আগেই ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছিল। বাংলাদেশের একজন ব্যবসায়ির সন্তান তাহমিদ খান।

উৎস: বিবিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ