• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রিজার্ভ চুরি: ফিলিপাইনের রিজাল ব্যাংককের ২ কোটি ডলার জরিমানা

160412072000_philippine_senate_hearing_money_laundering_salud_batista_640x360_sourcetheinquireronline_nocreditসিসি নিউজ: ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সেখানকার রিজাল ব্যাংককে ২১ মিলিয়ন ডলার জরিমানা করেছে। বার্তা সংস্থা রয়টার্স ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিকে উদ্ধৃত করে বলেছে- এটিই তাদের সবচেয়ে বড় ধরনের জরিমানার ঘটনা। অন্যদিকে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) বলেছে তারা এক বছর সময়সীমার মধ্যেই জরিমানার টাকা পরিশোধ করবে।

নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একাউন্ট থেকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনার সাথে জড়িতরা রিজাল ব্যাংককেই চ্যানেল হিসেবে ব্যবহার করেছিলো। ওদিকে ম্যানিলায় অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল বলছে চুরি হওয়া অর্থের একটি অংশ ফেরত পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে তারা।

রয়টার্সেরই এক খবরে বলা হচ্ছে কর্মকর্তারা অন্তত ১৫ মিলিয়ন ডলার এখনি ফেরত পাবেন বলে আশা করছেন। ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ রয়টার্সকে বলেছেন এ অর্থ ফেরত পাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারা। যদিও ফিলিপিন্সের কর্মকর্তারা বলছেন বাংলাদেশকে নিয়মানুযায়ী প্রমাণ করতে হবে যে এ অর্থ তাদের।

বিবিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ