• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শৈলকুপার চাঁদা না দেওয়ায় বৃদ্ধকে মারধর

News no-1 Pic-jhenaidahঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের আবু বক্কর বিশ্বাস (৭৫) নামে এক বৃদ্ধকে চাঁদা না দেওয়ায় পিটিয়ে যখম করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হলে মামলা তুলে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এজাহার সুত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের মৃত গোলাম পাঞ্জাতন বিশ্বাসের ছেলে আবু বক্কর বিশ্বাসের কাছে গত মঙ্গলবার ১ লাখ টাকা চাঁদা দাবী করে ওই গ্রামে ইমমাদুল বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস (৪০)।
টাকা দিকে অস্বীকার করলে ওই দিন বিকেলে মাসুম বিশ্বাস, একই গ্রামের আমিরুল ইসলাম, ফারুক বিশ্বাস, রহিম বিশ্বাস, রইচ বিশ্বাস বৃদ্ধ আবু বক্কর বিশ্বাসকে পিটিয়ে গুরতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় তার ছেলে পলাশ উদ্দিন বিশ্বাস বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার ঝিনাইদহ সদর হাসপাতালে বাদী পলাশ উদ্দীন অভিযোগ করেন, মামলা তুলে নিতে বার বার তাকে হুমকি রেদওয়া হচ্ছে।
তিনি জানান, চাঁদার দাবীতে আমার পিতাকে পিটিয়ে গুরতর আহত করা হয়েছে। মামলা করার পর এখন আসামীরা আমাদের বাড়ীতে যেতে দিচ্ছে না।

ঝিনাইদহের কালীগঞ্জে আলোকিত হলো ১৩০ পরিবার
ঝিনাইদহের কালীগঞ্জের দুইটি গ্রামের ১৩০ টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো। শুক্রবার দুপুরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রঘুনাথপুর ও ভোলপাড়া গ্রামে এ বিদ্যুতের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।
৩০ লাখ টাকা ব্যায়ে ২.৩৮৩ কিলোমিটার এ বিদ্যুতায়নে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সাংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার। এতে দুইটি গ্রামের ১৩০ টি পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে।
বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লি বিদ্যুৎ এর এজিএম সূর্য্য নারায়ন ভৌমিক, নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার, এলাকা প্রধান আব্দুল গাফ্ফার, কালীগঞ্জ পল্লী বিদুত্যের সাব ইন্সপেক্টর শৈলন্দ্রনাথ বিশ্বাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিছুর রহমান মিঠু মালিথা, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহিদ হোসেন, আওয়ামী লীগ নেতা নিতাইপদ সরকার, উজ্জল মৌলিক, মুক্তার মন্ডল, বিকাশ বিশ্বাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ