• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

এসএসসি ও এইচএসসির ফলে নম্বরও থাকছে

ফলাফলসিসি নিউজ: এখন থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-এর পাশাপাশি প্রাপ্ত নম্বরও দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।

আজ শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এক কর্মশালায় অধ্যাপক মাহবুবুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, ১৮ আগস্ট এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। গ্রেড পদ্ধতিতে ফল দেওয়া শুরুর পর থেকেই নম্বর দেওয়া বন্ধ করা হয়েছিল। শুধু জিপিএ কত পেল, তা দেওয়া হতো। এখন শিক্ষার্থীরা জিপিএ-এর পাশাপাশি প্রাপ্ত মোট নম্বরও জানতে পারবে।

পরে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, নম্বরপত্রে শুধু বিষয়ভিত্তিক নম্বর দেওয়া থাকলেও অনলাইনে একজন শিক্ষার্থী সৃজনশীল, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে কত নম্বর পেল, তাও আলাদাভাবে দেওয়া হবে। অনলাইনে শুধু সংশ্লিষ্ট শিক্ষার্থীই আলাদা নম্বর জানতে পারবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শেখ মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি পদ্ধতির ওপর আয়োজিত আজকের এই কর্মশালায় আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাসচিব সোহরাব হোসাইন। কর্মশালায় ঢাকার সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ