• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে ট্রাক্টর চাপায় চালক নিহত

সড়ককাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ট্রাক্টরে চাপা পড়ে চালক আব্দুস সালাম মজুমদার (৩৮) নিহত হয়েছেন। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পৌরসভার সামনের মার্কেটের আজমেরী স্টোরের মালিক আব্দুস সালাম কাহারোল উপজেলার রুকুনপুর গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের কাছ থেকে একটি পুরাতন ট্রাক্টর কেনেন। তিনি নিজেই ট্রাক্টরটি চালিয়ে দিনাজপুর যাচ্ছিলেন। হঠাৎ সেতাবগঞ্জ-কাহারোল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে যায়। ট্রাক্টরের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। সুরতহাল শেষে পুলিশ লাশটি পরিবারের নিকট হস্থান্তর করেছেন। নিহত আব্দুস সালাম দুই সন্তানের জনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর আলী সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ