নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার সদর উপজেলার পুরাতন রেল ষ্টেশন পাড়ায় আজ রবিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি পরিবারের প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়েছে। দুপুর ১২ টার দিকে ওই গ্রামের শিকদারের বাড়ী থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহুর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই গ্রামের ১৫টি পরিবারের ২০টি ঘর, নগদ অর্থ, ধান, পাট সহ বাড়ীর সম্পূর্ন মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনীর দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।