• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ব্যবসায়ীর জরিমানা মাছ বিলিয়ে দেয়া হলো এতিমদের মধ্যে

ঝিনাইদহ প্রতিনিধিJhenaidah Fish Mobile Court Pic-2: জাটকা ইলিশ বিক্রি নিষিদ্ধ হলেও ঝিনাইদহের বিভিন্ন হাট-বাজারে তা অবাধে বিক্রি হচ্ছে। রোববার ভোরে কালীগঞ্জ উপজেলা মৎস বিভাগের সহযোগিতায় পুলিশ ৫০ হাজার টাকা মূল্যের আড়াই মণ জাটকা ইলিশ উদ্ধার করে শহরের কাশিপুর রেলগেট থেকে। পরে মোবাইল কোর্ট বসিয়ে মাছ ব্যবসায়ী মনিরুল ইসলাম (৩৮) কে ২ হাজার টাকা জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা। আর জাটকা ইলিশ মাছ গুলি এতিমখানার এতিমদের মধ্যে  বিলিয়ে দেওয়ার নির্দেশ দেয় ।
কালীগঞ্জ থানার এএসআই আব্দুল গাফ্ফার জানান, মৎস বিভাগ থেকে গোপন খবর পেয়ে ভোরে তিনি  সঙ্গীয় ফোর্স নিয়ে রেলগেট কাশিপুর থেকে বড় ২ টি কার্টুনে ভর্তি প্রায় আড়াই মণ জাটকা ইলিশ আটক করেন। যার আনুুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এ সময় কালীগঞ্জ উপজেলার বারইপাড়া গ্রামের নিয়ামত আলী বিশ্বাসের ছেলে মাছ ব্যবসায়ী মনিরুল ইসলাম কে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট আটক মনিরুলকে ২ হাজার টাকা জরিমান করে এবং মাছ গুলি এতিন খানার এতিমদের মধ্যে বিলিয়ে দেবার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
মোবাইল কোর্টের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান, মৎস রক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ ধারার  ক্ষমতাবলে এক মাছ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া জাটকা ইলিশ আড়পাড়া এতিমখানা, ব্রীকফিল্ড এতিমখানাসহ বিভিন্ন এতিম ও দুঃস্থদের মধ্যে বিরতণ করা হয়েছে।

ঝিনাইদহের বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের গয়েশপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে রোকেয়া বেগম (৩৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭ টার দিকে তার মৃত্য হয়। রোকেয়া বেগম ওই গ্রামের আব্বাস উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে নিজ বাড়ীতে কাজ করতে গিয়ে অসাবধনতাবশত বিদ্যুতায়িত হয় রোকেয়া বেগম। সেখান থেকে স্বজনেরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ